শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:৫২ পিএম, ২০২০-১২-২১
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারো কঠোর লকডাউন শুরু হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল থেকে এই লকডাউন শুরু হয়েছে। এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বিমানের ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম।
যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, সাউথইস্ট ইংল্যান্ড এবং ইস্ট ইংল্যান্ডে কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে এসব এলাকার কোনো বাসিন্দা সহজে ঘর থেকে বাইরে হতে পারবেন না। লোকজন এক এলাকা থেকে অন্য এলাকায়ও যেতে পারবেন না। খুব প্রয়োজন না হলে বাসার বাইরে যেতে পারবেন না। বাসা থেকেই যাবতীয় কাজ করতে হবে। অত্যাবশ্যকীয় ছাড়া সকল দোকানপাটও বন্ধ থাকবে।
যুক্তরাজ্যের এসব শহরে দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে। ১৯ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হঠাৎ করেই লকডাউন ঘোষণা করেন। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে দেশটিতে লকডাউন জারি করা হয়। এ বছর ঘরের মধ্যেই বড়দিন পালনের আহ্বান জানিয়েছেন বরিস জনসন।
যুক্তরাজ্যে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজারের বেশি লোক। আর এই সময়ে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন পৌনে দুই লাখ।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিজেই স্বীকার করে নিয়েছেন, যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে কারণেই এবার কঠোর লকডাউন দিতে হয়েছে। এবারের লকডাউনের মেয়াদ দুই মাস হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited